• সিলেট, সকাল ৬:১০, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান

Manual8 Ad Code

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, ‘আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে।’

Manual3 Ad Code

রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান খান বলেন, ‘আয়কর ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজ করতে আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। আগামী বছর রিটার্ন দাখিলের জন্য অ্যাপস তৈরি করা হবে।’

Manual5 Ad Code

রাজস্ব আয়ে তথ্যের কারচুপি বড় বাধা উল্লেখ করে তিনি আরও বলেন, আয়কর ও ভ্যাট আদায় পুরোপুরি অনলাইনে হলে আদায় ও অডিট প্রক্রিয়া দুটোই সহজ ও স্বচ্ছ হবে। অনলাইনে রিটার্ন জমা দেয়া হলে সরকারের আয় বাড়বে।

মো. আব্দুর রহমান খান বলেন, চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে ২৬ লাখের মতো। প্রতিদিন রিটার্ন দিচ্ছেন ৫০ হাজারের মতো করদাতা।

Manual4 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com