• সিলেট, সকাল ৬:৪২, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের সঙ্গে দেশে এল বিড়াল ‘জেবু’

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
তারেক রহমানের সঙ্গে দেশে এল বিড়াল ‘জেবু’

Manual1 Ad Code
তারেক রহমানের সঙ্গে দেশে এল বিড়াল ‘জেবু’
Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

‘জেবু’—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল। তারেকের পরিবারের সদস্যদের সঙ্গে আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে বিড়ালটিও।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বেলা ১২টার পর জেবুর দেশে আসার কথা জানানো হয়। সঙ্গে জুড়ে দেওয়া হয় ছবি। ক্যাপশনে লেখা রয়েছে, ‘দেশে ফিরেছে জেবু’।

Manual4 Ad Code

তার কিছুক্ষণ আগেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইটটি। এই ফ্লাইটে তার সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এর আগে পোষা বিড়াল জেবুর সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন তারেক রহমান। এর পর সমাজমাধ্যমে আগ্রহের কেন্দ্রে উঠে আসে বিড়ালটি। বিভিন্ন সময় ছবি–ভিডিওতে তারেক রহমানের আশপাশে দেখা গিয়েছে বিড়ালটিকে।

পরে পোষা বিড়ালের সঙ্গে নিজের ছবির প্রসঙ্গে বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।’

Manual8 Ad Code

 

১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে বেলা ১১টা ৩৯ মিনিটে তাঁদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Manual1 Ad Code

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যাবেন। গণসংবর্ধনাস্থলে ইতিমধ্যে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন।

গণসংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।

তারেক রহমানের পাশে পোষা বিড়াল ‘জেবু’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com