• সিলেট, দুপুর ১২:৩৪, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের কানিশাইল থেকে গ্রে প্তা র ৭জন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
সিলেটের কানিশাইল থেকে গ্রে প্তা র ৭জন

Manual6 Ad Code

সিলেটের কানিশাইল থেকে গ্রে প্তা র ৭জন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কানিশাইল থেকে ৭জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। পুলিশের দাবি তারা সবাই শিলং তীর জুয়াড়ী।

 

Manual1 Ad Code

পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কোতয়ালী থানাধীন কানিশাইল ০১নং রোডের মারুফ টি-স্টলের সামনা থেকে জুয়াখেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যাক্তিরা, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার এলাকার রমিজ মিয়ার ছেলে বর্তমানে কানিশাইল এলাকার রমিজ মিয়ার কলোনির বাসিন্দা তাহের আহমদ (৩০), বিশম্ভরপুর থানাধীন পলাশ লতারগাঁও গ্রামের উসমান মিয়ার ছেলে বর্তমানে সিলেটের কানিশাইলস্ত সজিব মিয়ার কলোনির বাসিন্দা শামীম আহমদ (২০), ধর্মপাশা থানার দৈরশ্রী বাখরপুরের মৃত আব্দুল করিম তালুকদারের ছেলে বর্তমানে সিলেট নগরীর কানিশাইলের ইমন মিয়ার কলোনির বাসিন্দা স্বপন মিয়া (৫৫), হবিগঞ্জের লাখাই থানাধীন তেঘরিয়া বোল্লা এলাকার মৃত রঙ্গ মিয়ার ছেলে বর্তমানে কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকার আমজাদ মিয়ার গ্যারেজের পাশের কলোনির বাসিন্দা জসিম (৪৫), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন জয়কলস এলাকার জামাল উদ্দিনের ছেলে বর্তমানে নগরীর কোতোয়ালী থানাধীন রোকেয়ার কলোনির বাসিন্দা আল আমিন (২৭), বগুড়ার শিবগঞ্জ থানার ময়দানঘাট বাহাগুলপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে বর্তমানে নগরীর কানিশাইল এলাকার বেলাল মিয়ার কলোনির অধিবাসী মো. বাদল (৩৮), ছাতক থানাধীন মন্ডলিভোগ এলাকার আবুল কালামের ছেলে, বর্তমানে নগরীর কানিশাইলের হুময়ায়ুনের কলোনির বাসিন্দা সুজাত মিয়া (৩৫)।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

তাদের সবার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৬৭৮/২৫) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com