• সিলেট, ভোর ৫:৪৯, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়নপত্র জমা দিলেন সিলেট-৪ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী ডালিম

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
মনোনয়নপত্র জমা দিলেন সিলেট-৪ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী ডালিম

Manual7 Ad Code

মনোনয়নপত্র জমা দিলেন সিলেট-৪ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী ডালিম

প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

দলীয় নেতাকর্মী ও এলাকার মুরব্বীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট-৪ আসনে জাতীয়পার্টির এমপি প্রার্থী মুজিবুর রহমান ডালিম।

সোমবার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও গোলাম মোস্তফার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জৈন্তাপুরের স্থানীয় মুরব্বীরাও মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের জাতীয়পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিম জানিয়েছেন- সিলেট-৪ আসনটি সবক্ষেত্রেই অবহেলিত। বিগত সরকারের সময় গুটি কয়েক মানুষের অবাধ লুটপাটের কারনে উন্নয়ন কর্মকাণ্ডে এলাকা পিছিয়ে ছিলো। বিশেষ করে এখনো যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে আছে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের মানুষ।

Manual6 Ad Code

এ আসনের মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হয়েছেন জানিয়ে ডালিম বলেন- আসনের মানুষ একটি উৎসবমুখোর নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছেন। মানুষ যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে সে ব্যবস্থা করে দিতে হবে। এছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে কিছু কিছু এলাকায় সড়ক ও সেতু মেরামত করতে হবে বলে জানান তিনি।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি কমান্ডার আব্দুন নূর, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো: আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক হাজি হাফিজুর রহমান, উত্তর রনিখাই ইউনিয়ন সভাপতি মোস্তফা মিয়া দক্ষিন সভাপতি নুরুল হক, গোয়াইনঘাটের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, জেলা ছাত্র সমাজ নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা ছাত্র সমাজ সাধারণ সম্পাদক রাজু আহমদ, সহ সভাপতি জামাল উদ্দিন, সহ সভাপতি সোহেল আহমেদ. যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, আলীরনগাও ইউনিয়নের সভাপতি শহিদ আহমদ, জৈন্তাপুর ফতেহপুর ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাজি জালাল উদ্দিন, উপজেলা সহসভাপতি আব্দুল মুতলিব সাদু মিয়া, সহ সভাপতি আরব আলী, যুব সংহতি সভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি সইদুল ইসলাম, সাংগঠনিক সাইদুল্লাহ প্রমুখ।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com