• সিলেট, রাত ৮:৪৫, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট–২ ‘ইলিয়াস আলীর আসনে’ প্রার্থী দেয়নি জামায়াত, মুনতাসিরকে সমর্থন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
সিলেট–২ ‘ইলিয়াস আলীর আসনে’ প্রার্থী দেয়নি জামায়াত, মুনতাসিরকে সমর্থন

Manual3 Ad Code

সিলেট–২ ‘ইলিয়াস আলীর আসনে’ প্রার্থী দেয়নি জামায়াত, মুনতাসিরকে সমর্থন

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে প্রার্থী দিচ্ছে না জামায়াত ইসলাম। ৮ দলের সাথে সমঝোতার অংশ হিসেবে এ আসনে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে সমর্থন দিয়েছে দলটি।

Manual7 Ad Code

এই আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী। ২০১৭ সালে ইলিয়াসের রহস্যজনক নিখোঁজের পর থেকেই এ আসনটি ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিত।

Manual5 Ad Code

সিলটে- আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান। সোমবার সিলেটের ৫টি আসনে জামায়াতের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তবে সিলেট-২ আসনে জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

এ বিষয়ে জামায়াত ইসলামীর ঢাকা উত্তরের আমীর ও সিলেট–৬ আসনে দলটির প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সমঝোতার মাধ্যমে সিলেট–২ আসন খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে। সে কারণেই বাকি পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

তিনি আরও জানান, সিলেটের অন্যান্য আসনে ছাড় দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com