• সিলেট, রাত ৮:১৪, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃ ত্যু তে ফ্যা সি স্ট হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মৃ ত্যু তে ফ্যা সি স্ট হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা

Manual2 Ad Code

খালেদা জিয়ার মৃ ত্যু তে ফ্যা সি স্ট হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা
অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Manual3 Ad Code

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, বেগম জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। প্রহসনের মিথ্যা রায়ের মধ্য দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। এই সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা সব সময় তার খোঁজ-খবর নিয়েছেন। আরও দুই বছর আগে যদি তাকে পাওয়া যেত, তাহলে হয়তো সুচিকিৎসার সুযোগ পাওয়া যেত।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ভোর ৬টায় শাহদাতবরণ করেছেন। গোটা জাতির মতো আমাদের সরকারে যারা আছেন, তারা গভীরভাবে শোকাহত। এই শোকের ভেতর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে বেগম জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Manual3 Ad Code

আসিফ নজরুল বলেন, ধর্ম উপদেষ্টা মোনাজাত পরিচালনা করেন। সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। সভায় শোক প্রস্তাব পাস হয়েছে। বিশ্বের যত জায়গায় বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেসব জায়গায় শোক বই খোলার সিদ্ধান্ত হয়েছে। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com