• সিলেট, সকাল ৬:২৩, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃ ত্যু তে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
খালেদা জিয়ার মৃ ত্যু তে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল

Manual7 Ad Code

খালেদা জিয়ার মৃ ত্যু তে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল

Manual2 Ad Code

প্রেসবিজ্ঞপ্তি

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

বুধবার (৩১ ডিসেম্বর) বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপন এর পরিচালনায় সকল ব্যবসায়ীদের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী আমির হোসেন।

 

এসময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাভিভূত গনতন্ত্র উত্তোরনে উনার অবদান চীর স্বরনীয় হয়ে থাকবে তিনি সকলের কাছে উনার জন্য দোয়া চেয়ে বলেন আল্লাহ রাব্বুল আল আমিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। একই সাথে শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন।।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সভাপতি আব্দুস সত্তার, সাবেক সাধারন সম্পাদক হাজী সেলিম আহমদ, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জয়,মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক উপদেষ্টা সৈয়দ নুর,মদিনা মার্কেটের সাবেক ব্যবসায়ী ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান শাহজামাল,মদিনা মার্কেট সিতার বেকারীর সত্তাধিকারী ও আগামী নির্বাচনে সাধারন সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, ব্যবসায়ী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, নতুনবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রাজন,ব্যবসায়ী সমিতির সাবেক সদস্য শামীম আহমদ, আব্দুল কাহার,ব্যবসায়ী মাহমদ আহমদ,শামীম আহমদ,ইয়াছিন আহমদ,ফারেস আহমদ বশির প্রমুখ।

দোয়া পরিচালনা করেন বৃহত্তর মদিনা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আনিকা ডিপার্টমেন্টাল ষ্টোর এর মালিক হাফিজ মাওলানা মুহিবুর রহমান। এর আগে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সমস্ত দোকান বন্ধ রেখে শোক পালন করেন ব্যবসায়ীবৃন্দ।

 

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com