• সিলেট, সকাল ৮:১১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
বেগম খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

Manual6 Ad Code

বেগম খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।

Manual3 Ad Code

বুধবার দুপুরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জানাজাস্থলে পৌঁছান।

Manual5 Ad Code

জানাজা শেষে তিন বাহিনীর প্রধান মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবেন।

Manual2 Ad Code

এদিকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ জানাজাস্থলে জড়ো হয়েছেন।

জনসমাগম মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে খামারবাড়ি, আসাদগেট ও ফার্মগেট পর্যন্ত বিস্তৃত হয়। জানাজা ও দাফন-পূর্ব আনুষ্ঠানিকতা ঘিরে পুরো এলাকায় কয়েক স্তরের কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com