• সিলেট, সকাল ৮:০৮, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অদম্য যাত্রায় ১৪ বছরে সিলেটভিউ

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬
অদম্য যাত্রায় ১৪ বছরে সিলেটভিউ

Manual7 Ad Code

অদম্য যাত্রায় ১৪ বছরে সিলেটভিউ

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

পাঠকের আস্থা ও ভালোবাসাকে সঙ্গী করে ১৪ বছরে পদার্পণ করলো দেশের উত্তর পূর্বাঞ্চলের শীর্ষ পাঠকপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সিলেটভিউ২৪ডটকম’। ২০১৩ সালের ১ জানুয়ারি নানা চ্যালেঞ্জকে সামনে নিয়ে যাত্রা শুরু করেছিল সিলেটভিউ। দীর্ঘ এই পথযাত্রায় বিস্তৃত হয়েছে চ্যালেঞ্জ, বিস্তৃত হয়েছে পাঠক পরিধিও। তবে কোন চ্যালেঞ্জই থামাতে পারেনি আমাদের অগ্রযাত্রা।

সিলেটভিউ’র প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমাদের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভান্যুধায়ীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

Manual1 Ad Code

নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের স্বপ্ন নিয়ে ২০১৩ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করেছিল সিলেটভিউ২৪ডটকম। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে নিষ্ঠার সাথে এই দীর্ঘ পথচলা মোটেই সহজ ছিল না। বিগত ১৩ বছর আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে অনেক প্রতিকুল পরিবেশ। সত্য প্রকাশ করতে গিয়ে দেখতে হয়েছে অনেক রক্তচক্ষু। এছাড়াও ছিল প্রযুক্তিগত সীমাবদ্ধতা, অর্থনৈতিক চাপ, হিংসুক ও নিন্দুকদের প্রপাগান্ডাসহ অনেক বৈরীতা। তবে নানা প্রতিবন্ধকতার মধ্যেও সিলেটভিউ২৪ডটকম আপসহীনভাবে এগিয়ে চলেছে। চেষ্টা করেছে সত্যকে সত্য, আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস দেখাতে।

এই দীর্ঘ যাত্রায় পাঠকরাই ছিলেন আমাদের বড় শক্তি। প্রতিদিন লাখো পাঠকের নিয়মিত পাঠ, মতামত ও সমালোচনা আমাদের কাজকে আরও দায়িত্বশীল করেছে। পাঠকদের প্রত্যাশা পূরণ করতেই আমরা সংবাদের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার প্রশ্নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। পাঠকের আস্থা অর্জন করা যেমন কঠিন, তেমনি তা ধরে রাখাও চ্যালেঞ্জিং- সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই সিলেটভিউ২৪ডটকম অদম্য গতিতে এগিয়ে চলছে।

বিজ্ঞাপনদাতাদের অবদানও এই পথচলায় অনস্বীকার্য। তাঁদের সহযোগিতা ছাড়া একটি অনলাইন গণমাধ্যমের টিকে থাকা সম্ভব নয়। বিজ্ঞাপনদাতারা সিলেটভিউ২৪ডটকমের ওপর যে আস্থা রেখেছেন, তা আমাদের দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সবসময় চেষ্টা করেছি বিজ্ঞাপন ও সংবাদের মধ্যে স্পষ্ট সীমারেখা বজায় রাখতে, যাতে সাংবাদিকতার স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন থাকে।

শুভানুধ্যায়ী, সহকর্মী সাংবাদিক, কলামিস্ট ও নিয়মিত লেখকদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। তাঁদের চিন্তা, মতামত ও লেখনী সিলেটভিউ২৪ডটকমকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে প্রবাসী পাঠক ও লেখকদের অবদান এই পোর্টালকে একটি বৈশ্বিক মাত্রা দিয়েছে, যা আমাদের জন্য গর্বের।

ডিজিটাল সাংবাদিকতার এই সময়ে ভুয়া খবর, গুজব ও অর্ধসত্যের বিস্তার একটি বড় চ্যালেঞ্জ। সিলেটভিউ২৪ডটকম বিশ্বাস করে- সাংবাদিকতার মূল শক্তি সত্য ও জনস্বার্থ। তাই ভবিষ্যতেও আমরা দায়িত্বশীল সাংবাদিকতার পথেই অবিচল থাকতে চাই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সংবাদের মান উন্নয়ন, অনুসন্ধানী সাংবাদিকতা এবং পাঠকবান্ধব উপস্থাপনায় আরও গুরুত্ব দেওয়া হবে।

১৪ বছরে পদার্পণ আমাদের জন্য শুধু উদযাপনের নয়, আত্মসমালোচনা ও নতুন অঙ্গীকারেরও সময়। সামনে আরও দীর্ঘ পথ। সেই পথে আপনাদের সঙ্গ, পরামর্শ ও ভালোবাসা নিয়েই সিলেটভিউ২৪ডটকম এগিয়ে যেতে চায়।

Manual6 Ad Code

নতুন বছরের এই শুভক্ষণে আবারও পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। সত্য, সাহস ও দায়িত্বশীলতার পথে সিলেটভিউ২৪ডটকমের এই যাত্রা অব্যাহত থাকুক- এই প্রত্যাশায়।

মোহাম্মদ শাহ্ দিদার আলম চৌধুরী
সম্পাদক ও প্রকাশক

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com