• সিলেট, সকাল ৮:৩৯, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার কবর জিয়ারত বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারত বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের

Manual4 Ad Code

খালেদা জিয়ার কবর জিয়ারত বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের

 

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।

Manual7 Ad Code

শুক্রবার সকালে নেতৃবৃন্দ রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী এবং পরিচালক সাকিফ আহমেদ সালাম।

জিয়ারত শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং দেশের পোশাক শিল্পের প্রসারে তার অবদান অনস্বীকার্য। রাষ্ট্রীয় শোকের এই সময়ে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।’

Manual5 Ad Code

মোনাজাত শেষে বিজিএমইএ নেতৃবৃন্দ কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com