• সিলেট, রাত ৩:১০, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার-৪ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা ৭ জন প্রার্থীর

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
মৌলভীবাজার-৪ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা ৭ জন প্রার্থীর

Manual7 Ad Code

মৌলভীবাজার-৪ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা ৭ জন প্রার্থীর

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে শনিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরমধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা প্রশাসক কনফারেন্স হলরুমে স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীর নাম ঘোষণা করেন।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নূরে আলম হামিদী, স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর প্রার্থী মো. আবুল হাসান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র প্রার্থী প্রিতম দাস, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন, বিএনপি মনোনীত মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলাম এর প্রার্থী মোহাম্মদ আব্দুর রব এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

স্বতন্ত্র অন্য দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com