• সিলেট, বিকাল ৫:৪৩, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী অ্যাড. এমরান চৌধুরীরর মনোনয়ন বৈধ

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী অ্যাড. এমরান চৌধুরীরর মনোনয়ন বৈধ

Manual2 Ad Code

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী অ্যাড. এমরান চৌধুরীরর মনোনয়ন বৈধ

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জমা দেওয়া সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (৩ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

Manual5 Ad Code

এ খবর জানার পরপরই সিলেট-৬ আসনের দলীয় নেতাকর্মী ও এমরান আহমদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়।

Manual3 Ad Code

এর আগে ২৯ ডিসেম্বর (সোমবার) বিকালে হাজারো নেতাকর্মী ও সমর্থক সঙ্গে নিয়ে এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর প্রথম ধাপের তালিকায় সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন উদ্যমে মাঠে ঝাঁপিয়ে পড়েন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমরান আহমদ চৌধুরীর দিকনির্দেশনায় নেতাকর্মীরা বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু করেন। এমরান আহমদ চৌধুরী ও তাঁর কর্মী-সমর্থকদের দিনরাত পরিশ্রমের ফলে এখন এই দুই উপজেলার প্রতিটি ঘরে ধানের শীষ প্রতীকের আওয়াজ উঠেছে বলে মন্তব্য সাধারণ ভোটারদের।

এমরান আহমদ চৌধুরীর ছাতার নিচেই সকলে ঐক্যবদ্ধ এবং জাতীয়তাবাদের প্রতীককে বিজয়ী করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকমীরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com