• সিলেট, সকাল ৮:১০, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
তিন মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি

Manual8 Ad Code

তিন মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি

Manual3 Ad Code

গ্রে’প্তার ব্যবসায়ীদের মুক্তির আশ্বাস

Manual1 Ad Code

নিউজ ডেস্ক

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

রবিবার (৪ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

Manual3 Ad Code

ডিসি মাসুদ আলম বলেন, ‘তিন মাস পর এনইআইআর কার্যকর করা হবে।’ এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে গ্রেপ্তার হওয়া ১১ জনকে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

এর আগে এনইআইআর কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রতিবাদ জানালেও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছিলেন, কোনো অবস্থাতেই এনইআইআর কার্যক্রম বন্ধ করা হবে না।

গত বৃহস্পতিবার এনইআইআর কার্যক্রম উদ্বোধনের সময় একদল লোক বিটিআরসি ভবনে ভাঙচুর চালায়। এ ঘটনার প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এদিকে এনইআইআর কার্যক্রমের প্রতিবাদে রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা এনইআইআর কার্যক্রম বন্ধ, পুরোনো (ব্যবহৃত) মোবাইল ফোন আমদানির অনুমতি, ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com