• সিলেট, রাত ১০:১৪, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মা ম লা য় সুজাত-শাহজাহান, শিক্ষা-সম্পদে এগিয়ে রেজা কিবরিয়া

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
মা ম লা য় সুজাত-শাহজাহান, শিক্ষা-সম্পদে এগিয়ে রেজা কিবরিয়া

Manual1 Ad Code

মা ম লা য় সুজাত-শাহজাহান, শিক্ষা-সম্পদে এগিয়ে রেজা কিবরিয়া

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। তার বিপরীতে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন একই দলের মনোনয়নবঞ্চিত শেখ সুজাত মিয়া। হলফনামায় শিক্ষা ও সম্পদে এগিয়ে থাকা রেজা কিবরিয়ার বিপরীতে স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীদের মামলার বোঝাই নজরে পড়ে বেশি। প্রয়াত সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া নিজেও অর্থনীতিবিদ। ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া কিবরিয়া এবার বড় দলের প্রার্থী হয়ে রয়েছেন আলোচনায়।

 

হলফনামা থেকে জানা যায়, ড. রেজা কিবরিয়ার বার্ষিক আয় ৫ লাখ ৯৮ হাজার টাকা। এ ছাড়া ৩ কোটি ৫১ লাখ ১৫ হাজার ৮৩৬ টাকার অস্থাবর এবং ১ কোটি ৭৫ লাখ ১৫ হাজার স্থাবর সম্পত্তির মালিক তিনি। সব মিলিয়ে টাকার হিসাবে যার পরিমাণ ৫ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা। তবে রেজা কিবরিয়ার চেয়ে একেবারে পিছিয়ে নেই তার স্ত্রী।

 

রেজা কিবরিয়ার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ২৪ লাখ ৩ হাজার ৬৪৬ টাকা। যার মধ্যে তাঁর স্ত্রী মোট ৩ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৬২৩ টাকার অস্থাবর সম্পত্তি এবং ১২৫ ভরি স্বর্ণের মালিক।

Manual4 Ad Code

 

ড. রেজা কিবরিয়া অর্থনীতিতে প্রাতিষ্ঠানিকভাবে সর্বোচ্চ সনদধারী (ডক্টরেট)। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। হলফনামায় বলা হয়েছে, ড. রেজা কিবরিয়ার নগদ টাকার পরিমাণ ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৮৩৬ টাকা। আসবাব ২ লাখ ৫৫ হাজার টাকা, ইলেকট্রনিকস সামগ্রী ২ লাখ, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ৫ লাখ ১০ হাজার, পরিবহন বাবদ ১০ লাখ, তিন একর ১০ শতক জমি। যার মূল্য ১ কোটি ৫০ লাখ ১৫ হাজার এবং ২৫ লাখ টাকার অকৃষি জমি রয়েছে।

বার্ষিক আয়ের মধ্যে বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান ও অন্যান্য ভাড়া বাবদ ৫ লাখ ৯৮ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

 

অন্যদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতা শেখ সুজাত মিয়া কৃষি, বাড়ি ভাড়া ও অন্যান্য খাত থেকে বছরে ৬ লাখ ৫০ হাজার টাকা আয় দেখিয়েছেন। তাঁর অস্থাবর সম্পদ ৯৮ লাখ ৪ হাজার ৫২৯ টাকা এবং স্থাবর সম্পদ ৫ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকা। সব মিলিয়ে মোট সম্পদ ৬ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৫২৯ টাকা। কিছু যৌথ সম্পদের উল্লেখ থাকলেও স্ত্রী বা নির্ভরশীলদের নামে কোনো সম্পদের তথ্য উল্লেখ করেননি তিনি।

 

Manual4 Ad Code

পেশায় ব্যবসায়ী এই প্রার্থী পাঁচটি মামলার আসামি ছিলেন। এর মধ্যে চারটি মামলায় অব্যাহতি এবং একটি মামলা নিষ্পত্তি হয়েছে।

 

এ ছাড়া জামায়াতে ইসলামীর মো. শাহজাহান আলী বছরে ৮ লাখ ২০ হাজার ৮৮৫ টাকা আয় দেখিয়েছেন। তার অস্থাবর সম্পদ ২২ লাখ ৩০ হাজার ৬৬১ টাকা এবং স্থাবর সম্পদ ১ লাখ ৭৩ হাজার ৯৭৪ টাকার বলে উল্লেখ রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ৩ লাখ টাকার স্বর্ণ। তার বিরুদ্ধে থাকা ৩৭টি মামলার মধ্যে ১৪টি থেকে খালাস, ১৯টি থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

Manual5 Ad Code

আর একটি মামলা এখনও বিচারাধীন। তিনি স্নাতকোত্তর ডিগ্রিধারী ও পেশায় শিক্ষক।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com