• সিলেট, সকাল ১০:২১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-করাচি রুটের আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রকাশ

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬
ঢাকা-করাচি রুটের আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রকাশ

Manual6 Ad Code

ঢাকা-করাচি রুটের আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রকাশ
অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

জাতীয় পতাকাবাহী পরিবহণ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Manual5 Ad Code

প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।

ফ্লাইটের সময়সূচি : ঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ৮টা, করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টা। করাচি থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ১২টা, ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিট।

নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।

Manual3 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা প্রদানে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রু দ্বারা পরিচালিত এই ফ্লাইটে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন।

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com