• সিলেট, সকাল ১০:২১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আসছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
আসছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান

Manual5 Ad Code

আসছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে উচ্চ পর্যায়ের বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পর্যবেক্ষক মিশনের প্রধান দু-এক দিনের মধ্যে বাংলাদেশে আসবেন। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস)-এর এশিয়া-প্রশান্ত মহাসাগরবিষয়ক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল বিস্তৃত অংশীদারি ও সহযোগিতা কাঠামো চুক্তি (পিসিএ), আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। পাওলা পাম্পালোনি বলেন, সফল গণতান্ত্রিক রূপান্তরের পর বাংলাদেশ-ইইউ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে এবং ঢাকা ও বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটের মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

Manual1 Ad Code

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এরই প্রতিফলন হিসেবে আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের ও বড় পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পর্যবেক্ষক মিশনের প্রধান চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশে পৌঁছাবেন।

প্রধান উপদেষ্টা বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট- উভয়ই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার অনুমোদন করেছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে বলে তিনি আশাবাদী। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভোট গ্রহণ হবে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ। গত ১৬ বছর ধরে স্বৈরশাসনের কারণে এ দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।

পাওলা পাম্পালোনি অধ্যাপক ইউনূসের গৃহীত সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

বিস্তৃত অংশীদারি চুক্তি (পিসিএ) প্রসঙ্গে তিনি বলেন, শিগগিরই এ আলোচনা চূড়ান্ত হবে। এ চুক্তি দুই পক্ষের সম্পর্ক আরও গভীর করবে এবং বাণিজ্য ও বিনিয়োগে নতুন এবং গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। ২০২৪ সালের নভেম্বরে এটা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়, যা প্রায় ২০ বছর ধরে বিদ্যমান সাধারণ অংশীদারি চুক্তির পর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Manual3 Ad Code

জবাবে অধ্যাপক ইউনূস গত ১৭ মাস ধরে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান। তিনি পিসিএকে বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com