• সিলেট, রাত ৮:২৮, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুমি হ ত্যা য় কিশাল গ্রে ফ তা র

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬
সুমি হ ত্যা য় কিশাল গ্রে ফ তা র

Manual1 Ad Code

সুমি হ ত্যা য় কিশাল গ্রে ফ তা র

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

 

সুমি দাশ হত্যা মামলায় র‌্যাব অভিযান চালিয়ে নিহতের স্বামী কিশাল শেখর দাসকে (২৪) গ্রেফতার করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতা দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

 

এরআগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের একটি দল তাকে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ষোলঘর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতাকৃত কিশাল সুনামগঞ্জের দিরাই থানাধীন টাইলা গ্রামের কুলেন্দু শেখরে দাসের ছেলে।

 

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

Manual5 Ad Code

 

র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দত্তগ্রাম এলাকার বাসিন্ নিহত সুমি দাশের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুনামগঞ্জের কিশালের। বিয়ের পর হতে কিশালের পরিবার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রতিনিয়ত মারধর করত। ঘটনার দুই মাস পূর্বে নিহত সুমি মারধরে শিকার হয়ে তার বাবার বাড়িতে চলে যা।

 

Manual8 Ad Code

পরবর্তীতে দেড় মাস পূর্বে কিশালের পরিবার সুমির পরিবারকে বুঝিয়ে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ধোপাখালী এলাকার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। গত ৭ জানুয়ারি বিকালে নিহত সুমি দাশের শ্বশুর তার মাকে ফোন করে জানায় তার মেয়ে মারা গেছে। তার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে আছে।

খবর পেয়ে নিহত সুমির স্বজনরা হাসপাতালে গিয়ে তার গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম দেখতে পান। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com