• সিলেট, রাত ১২:২৫, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এখনও ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে: প্রেস সচিব

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬
এখনও ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে: প্রেস সচিব

Manual5 Ad Code

এখনও ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে: প্রেস সচিব

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। এখনও ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে। দুয়েকজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সমান আছে। দৃশ্যমান এমন কিছু ঘটেনি যে যাতে বলা যাবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

এর আগে, শফিকুল আলম ময়মনসিংহ নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার ও হামলার শিকার হওয়া নগরীর থানা ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ’র (রহ) মাজার পরিদর্শন করেন।

আসন্ন গণভোট নিয়ে তিনি বলেন, আমরা চাই সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেব। বাংলাদেশে আর যাতে ফ্যাসিস্ট তৈরি না হয়। বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর দেখতে না হয়।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ পীর আওলিয়ার দেশ, ইসলাম এসেছে তাদের হাত ধরে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই দেশ সব ধর্ম-বর্ণ মানুষের দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সবাই বসবাস করে এটাই প্রত্যাশা।

Manual3 Ad Code

মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। মাজারে নিরাপত্তাও তারা জোরদার করছে। মানুষও সচেতন হচ্ছে।

Manual3 Ad Code

পরিদর্শনকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com