• সিলেট, রাত ৯:৩৬, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দিবে এদেশের মালিক জনগণ : ফাওজুল কবির

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬
ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দিবে এদেশের মালিক জনগণ : ফাওজুল কবির

Manual1 Ad Code

ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দিবে এদেশের মালিক জনগণ : ফাওজুল কবির

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দিনাজপুরে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম চালু হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি দিনাজপুর বড়মাঠে দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।

‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান এই কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, প্রতিটি নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়ে আসছে। এবার কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ও র্নিদলীয়। আমাদের লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। আমরা কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নিব না।

তিনি বলেন, এ দেশে জনগণ কখনোই ক্ষমতার উৎস হয়ে উঠেনি। কিন্তু এবার ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দিবে এদেশের মালিক জনগণ। জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের জন্য গণভোট। জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধসহ হাজারো প্রশ্নের উত্তর দিবে এই গণভোট। সাধারণ নির্বাচন ও গণভোটে ভোটাররা তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারবেন। তাতে কেউ বাধা দিতে পারবে না, সেই ব্যবস্থা করা হয়েছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, দিনাজপুরে অনেক সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার ভোটার রয়েছে। তারা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চান উপদেষ্টা ফাওজুল কবির খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

Manual8 Ad Code

‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটের গাড়ি প্রচার অনুষ্ঠানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com