• সিলেট, সকাল ৮:৫৯, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাদের নেত্রী ছিলেন আপোষহীন দেশনেত্রী: ড. রেজা কিবরিয়া

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬
আমাদের নেত্রী ছিলেন আপোষহীন দেশনেত্রী: ড. রেজা কিবরিয়া

Manual6 Ad Code

আমাদের নেত্রী ছিলেন আপোষহীন দেশনেত্রী: ড. রেজা কিবরিয়া

Manual4 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-১ নবীগঞ্জ(বাহুবল) আসনে বিএনপির মনোনিত প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, “লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়েগেছে এই বদমাইশ মহিলা। মানুষের বিপদের সময় দুটি পথ থাকে, এক রুখে দাড়ানো, আরেকটা পথ পালিয়ে যাওয়া। শেখ হাসিনা কোন পথ বেচেঁ নিয়েছেন সবাই জানে। কিন্তু আমাদের নেত্রী ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি জীবন দিয়েছেন দেশ ছেড়ে পালিয়ে যাননি।”

শনিবার (১০ জানুয়ারি) বিকালে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল কর্তৃক আয়োজিত ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা গুলেঅ বলেন।

উপজেলা যুবদল আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রায়েছ আহমদের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, আউশকান্দি ইউপি বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দারা, পৌর যুবদলের আহ্বায়ক মো. আলমগীর মিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা নাবেদ মিয়া, যুবনেতা সাইফুল ইসলাম বাবু, সোয়াদ আহমেদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় ড. রেজা কিবরিয়া আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন যুগ যুগান্তর ধরে আমাদের নেত্রী। এক হাজার বছর পরও বাংলাদেশ থাকলে বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। শহীদ জিয়াও ছিলেন দেশ প্রেমিক। দেশ ও দেশের মাটি ও মানুষের জন্য কাজ করেছেন। তাদের উত্তরসুরি তারেক রহমান বহু বছর পর দেশে ফিরেছেন। তিনি দেশের উন্নয়নে রোডম্যাপ করে এগিয়ে যাচ্ছেন।”

Manual8 Ad Code

রেজা কিবরিয়া বলেন, ‘সেন্টু ও নোমান নামে দু জন বিএনপি কর্মী আমার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গনের অভিযোগ দিয়েছেন। খুবই উদ্ধুদ্ধ ও দুঃখ জনক। ওরা কার লোক আমরা তাও জানি। তারা দলের বিরুদ্ধে গিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেয়া দুঃখ জনক।’

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com