• সিলেট, সকাল ১১:৩৮, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্যাক্স ফাঁকি মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া: এনবিআর চেয়ারম্যান

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬
ট্যাক্স ফাঁকি মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া: এনবিআর চেয়ারম্যান

Manual4 Ad Code

ট্যাক্স ফাঁকি মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া: এনবিআর চেয়ারম্যান

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, ট্যাক্স হচ্ছে জনগণের হক। কারণ, এই ট্যাক্স জমা হয় সরকারের ট্রেজারিতে। আর সরকারের এই টাকার মালিক দেশের ১৮ কোটি জনগণ। ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া।

Manual8 Ad Code

শনিবার (১০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ২০২৫-২০২৬-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, একজন মানুষকে ঠকানোর পর যখন আপনার বোধহয় আপনি ঠকিয়েছেন তখন তার কাছে মাফ চাইতে পারেন। ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই জেনারেশনের কাছে মাফ চাইতে পারবেন। কিন্তু আপনি যখন দেশের ১৮ কোটি মানুষকে ঠকাবেন তখন কতজনের কাছে আপনি মাফ চাইবেন। আপনি কিন্তু এই মাফ পাবেন না। তাই আমাদের সবার নৈতিক দায়িত্ব আইন মেনে চলা।

নারায়ণগঞ্জ ট্যাক্সে বার অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক সোহেল সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী জিন্নাহ খানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য একেএম বদিউল আলম, ব্যারিস্টার মতাসিম বিল্লাহ ফারুকী, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার রওশন আখতার ও নারায়ণগঞ্জ ট্যাক্স ল‘ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মো. মাজম আলী খান প্রমুখ।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com