• সিলেট, বিকাল ৪:২৭, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার সিলেট নগরীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫
বুধবার সিলেট নগরীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Manual8 Ad Code

বুধবার সিলেট নগরীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Manual1 Ad Code

ডেস্ক রিপোট

 

Manual3 Ad Code

আগামী বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual3 Ad Code

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সাময়িকভাবে এই বিদ্যুৎ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিউবো।

Manual4 Ad Code

মঙ্গলবার (৪ নভেম্বর) বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেটের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইনটিকে সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে অসাবধানতাবশত কেউ দুর্ঘটনার শিকার না হন।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com