• সিলেট, দুপুর ২:১৮, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-৩ আসনে এম এ মালিকের পক্ষে মাঠে কাজের অঙ্গীকার জমিয়তে উলামায়ে ইসলামের

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬
সিলেট-৩ আসনে এম এ মালিকের পক্ষে মাঠে কাজের অঙ্গীকার জমিয়তে উলামায়ে ইসলামের

Manual1 Ad Code

সিলেট-৩ আসনে এম এ মালিকের পক্ষে মাঠে কাজের অঙ্গীকার জমিয়তে উলামায়ে ইসলামের

Manual8 Ad Code

প্রেস রিলিজ

Manual5 Ad Code

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (সিলেট-৩) এর উদ্যোগে দোয়া মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী এম এ মালিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সিলেট দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিলেট মহানগরীর ৬টি ওয়ার্ড) থেকে বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় সিলেট-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এম এ মালিকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে তিনি জমিয়তের সকল নেতাকর্মীকে মাঠে বিএনপি, ধানের শীষ প্রতীক ও এম এ মালিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ও আলেম-ওলামাদের সাথে তাঁর দীর্ঘদিনের আত্মিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আলেম সমাজের প্রতি মানুষের আস্থা ও সম্মান রয়েছে। এ আস্থা কাজে লাগিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, দেশ ও ইসলামবিরোধী গভীর ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ভবিষ্যৎ নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি রাষ্ট্র পরিচালনায় কোরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

এম এ মালিক বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার নির্দেশেই তিনি দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এবং স্থায়ীভাবে বাংলাদেশে অবস্থান করে রাজনীতি করার অঙ্গীকার করেছেন। তিনি আগামী নির্বাচনে জমিয়তের নেতাকর্মী ও আলেম সমাজের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট-৩ আসনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com