• সিলেট, দুপুর ১২:৩৪, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেড় দশকে বিপুল অর্থ পাচার লুটপাট

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬
দেড় দশকে বিপুল অর্থ পাচার লুটপাট

Manual2 Ad Code

দেড় দশকে বিপুল অর্থ পাচার লুটপাট

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

গত ১৫ বছর দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে-এমন অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে’ তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতে দিনের আলোতে ব্যাংক ডাকাতি হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না হয় সে বিষয়ে চার্টার্ড অ্যাকাউনটেন্টদের সতর্ক থাকতে হবে। কয়েক দশকে অর্থনৈতিক খাতের অস্বচ্ছতা ও হিসাবরক্ষণের দুর্বলতার কারণে দেশে বৈদেশিক বিনিয়োগ এবং অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহার ব্যাহত হয়েছে। আর্থিক লুটপাটের চাপ শেষ পর্যন্ত সাধারণ জনগণের ওপর পড়েছে। এ অবস্থায় পেশাদারদের নৈতিকতা ও দক্ষতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, পরবর্তী প্রজন্মের রিপোর্টার, অডিটর ও অর্থনৈতিক বিশ্লেষকদের ভূমিকা শুধু দেশীয় অর্থনীতির জন্যই নয়, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের অবস্থান দৃঢ় করতে সহায়ক হবে। এ ধরনের উদ্যোগই অর্থনীতিকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সহায়তা করবে।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com