• সিলেট, রাত ৪:০২, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের সিলেট আগমন সফল করতে মঙ্গলবার যুবদলের বিশাল প্রচার মিছিল

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬
তারেক রহমানের সিলেট আগমন সফল করতে মঙ্গলবার যুবদলের বিশাল প্রচার মিছিল

Manual8 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক বিশাল প্রচার মিছিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় ঐতিহাসিক সিলেট রেজিস্ট্রি মাঠ থেকে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে সিলেট জেলা যুবদলের অধীনস্থ সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে মিছিল সহকারে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্রচার মিছিলে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনসমাবেশকে সফল করবে।
এ বিষয়ে সোমবার (১৯ জানুয়ারি) সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com