• সিলেট, সকাল ৬:২৮, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে  অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

Manual5 Ad Code

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) জাতীয় সদর দপ্তর থেকে প্রাপ্ত শীতবস্ত্রের আওতায় ৫০০জন শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual4 Ad Code

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সূচনা করেন সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)। এসময় তিনি বলেন, শীত মৌসুমে সমাজের প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়ে এবং তাদের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, মানবিক সহায়তা কোনো অনুগ্রহ নয়, বরং এটি আমাদের নৈতিক দায়িত্ব এবং সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Manual5 Ad Code

উক্ত বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিট সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, কামরুজ্জামান দিপু, আবু সাইদ ইব্রাহিম, পারভেজ আহমদ, জাহেদ আহমদ তালুকদার, তাহমিনা হাসান চৌধুরী, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব রেডক্রিসেন্ট চৌধুরী লাবিব, মিনহাজুর রহমান, রাসেল আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com