• সিলেট, রাত ৩:০২, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ল*ড়া*ই করতে চাইলে রাজপথে ঘোষণা দিয়ে আসো: হবিগঞ্জে মামুনুল হক

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
ল*ড়া*ই করতে চাইলে রাজপথে ঘোষণা দিয়ে আসো: হবিগঞ্জে মামুনুল হক

Manual4 Ad Code

ল*ড়া*ই করতে চাইলে রাজপথে ঘোষণা দিয়ে আসো: হবিগঞ্জে মামুনুল হক

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

‘লড়াই করতে চাইলে রাজপথে ঘোষণা দিয়ে আসো। আমরা আবু সাঈদদের মতো জীবন দিতে প্রস্তুত আছি।’ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় কঠোর ভাষায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার বিকেলে নবীগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘যদি কোনো মা-বোনের হিজাব নিয়ে টানাটানি করার দুঃসাহস দেখানো হয়, তাহলে দেশে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সাধ্য কোনো শক্তির নেই।’ এ সময় তিনি হিজাব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সমাবেশে মামুনুল হক হবিগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফতের সিরাজুল ইসলাম মিরপুরীকে পরিচয় করিয়ে দেন এবং রিকসা মার্কায় ভোট চান।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com