• সিলেট, রাত ১:০৩, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে পেশাদারি আচরণের নির্দেশ সেনাপ্রধানের

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬
নির্বাচনে পেশাদারি আচরণের নির্দেশ সেনাপ্রধানের

Manual5 Ad Code

নির্বাচনে পেশাদারি আচরণের নির্দেশ সেনাপ্রধানের

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল পটুয়াখালী ও খুলনা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান। এ সময় প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ও করেন সেনাপ্রধান। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সফরকালে সেনাবাহিনী প্রধান পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও অনুরূপ আরেকটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পটুয়াখালী ও খুলনা পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার, ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর, বরিশাল ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বিডি প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com