গোলাপগঞ্জে ট্রাক প্রতিকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এডভোকেট জাহিদুর রহমানের ট্রাক প্রতিকের সমর্থনে গোলাপগঞ্জে নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে।
শনিরার রাতে উপজেলার ভাদেশ্বর মোকাম বাজারেে এই সভা অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন অনির আলী। জেলা যুব অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মো. অলি আহমদের পরিচালনা, এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান।
এসময় তিনি বলেন, পরিবর্তনের যে হাওয়া উড়ছে তা লেগেছে ট্রাক প্রতিক। ইনশা আল্লাহ আগামী নির্বাচনে ট্রাক প্রতিক জয়লাব করবে। দেশ পরিচালনা করতে একজন যোগ্য ব্যক্তি লাগবে। শুধু কথায় নয়, কাজে তার প্রমান করতে হবে। আমি এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছি। মানুষ বমাকে ভোট দিয়ে জয়লাব করবে। আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে করতে চাই। এলাকার তরুন ও যুবকদের কাজে লাগাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রবাসীদের সহযোগীতায়য় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে ইন্ডাস্ট্রি করা হবে। আমরা সমাজের জন্য কাজ করতে চাই। এর জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে সুযোগ করে দিতে হবে।
সভায় বক্তব্য রাখেন- নিড়বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক বিনেকানম্দ দাশ, ফয়ছল আহমদ, মজনু আহমদ, মর্তুজা আহমদ, রাসেদ আহমদ, সমাজসেবী হাজী নূর উদ্দিন।