• সিলেট, সন্ধ্যা ৭:৩০, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

Manual4 Ad Code

কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

কানাইঘাট প্রতিনিধি

 

Manual8 Ad Code

সারা দেশের ন্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট উপজেলার সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

ইতোমধ্যে উপজেলার মোট ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৫ শতাংশেরও বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মেহদী হাসান শাকিল জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) সংসদীয় আসনের আওতাভুক্ত কানাইঘাট উপজেলার সব ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে এ কার্যক্রম সম্পূর্ণ করা হবে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ভোট কেন্দ্রের আশপাশের এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহও ইতোমধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

Manual5 Ad Code

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষণিকভাবে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ থাকে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com