• সিলেট, রাত ৯:৫২, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আমি কাজের মানুষ, আপনাদের সেবা করতে চাই : মইনুল বাকর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
আমি কাজের মানুষ, আপনাদের সেবা করতে চাই : মইনুল বাকর

Manual3 Ad Code

আমি কাজের মানুষ, আপনাদের সেবা করতে চাই : মইনুল বাকর

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর বলেছেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে আমি অঙ্গীকারাবদ্ধ। আমাকে বিজয়ী করলে আপনাদের নায্য সব দাবি পূরণে প্রাণান্তকর চেষ্টা করবো। আমি কাজের মানুষ।

Manual2 Ad Code

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালাঞ্জের আয়না মার্কেটে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মইনুল বাকর আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার সুযোগ-সুবিধার ক্ষেত্রে বালাগঞ্জ অনেক পিছিয়ে। আমি বালাগঞ্জে আধুনিক স্টেডিয়াম করতে চাই। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষার যত অসুবিধা আছে সব দূর করতে চাই। আপনারা শুধু আপনাদের সেবা করার জন্য মহান সংসদে যাওয়ার সুযোগ দিন। ১২ ফেব্রুয়ারি সারা দিন কম্পিউটার মার্কায় ভোট দিয়ে সত্যের জয় নিশ্চিত করুন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com