• সিলেট, রাত ২:১৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘দুই কোটি ভাতাভোগীর কাছে গণভোটের বার্তা পৌঁছে গেছে’

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
‘দুই কোটি ভাতাভোগীর কাছে গণভোটের বার্তা পৌঁছে গেছে’

Manual4 Ad Code

‘দুই কোটি ভাতাভোগীর কাছে গণভোটের বার্তা পৌঁছে গেছে’

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রায় দুই কোটি ভাতাভোগীর কাছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের র্বাতা পৌঁছে দেওয়া হয়েছে। ভাতাভোগী ও সেবাপ্রত্যাশীদের ভোটদানে উদ্বুদ্ধ করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাঠর্পযায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন।

 

তিনি (বৃহস্পতিবার) নগরীর বাগবাড়িতে সমাজসেবা র্কাযালয়ের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে সিলেট বিভাগে কর্মরত সমাজসেবা অধিদপ্তরাধীন কর্মকর্তাদের সঙ্গে “গণভোট বিষয়ে জনসাধারণকে অবহিতকরণ” র্শীষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধান উপদষ্টোর কাছ থেকে প্রদত্ত লিফলেটগুলো নিজ নিজ অঞ্চলের ভাষায় সাধারণ জনগণকে বোঝাতে হবে। খেটে খাওয়া মানুষ, কৃষক-শ্রমিকসহ সাধারণ জনতাকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী হবে এবং ‘না’ দিলে কী হবে সে বিষয়টি স্পষ্টভাবে জনগণের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, অতীতে একনায়কতন্ত্রের মাধ্যমে কীভাবে দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ক্ষুন্ন করা হয়েছিল, তা জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে। পরিবর্তন চাইলে গণভোটে ইতিবাচক ফলাফল প্রয়োজন- এ বিষয়টি মানুষকে বুঝতে হবে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে সমাজকল্যাণ সচিব বলেন, সরকারের সব প্রস্তুতি প্রায় শেষ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবশ্যই অনুষ্ঠিত হবে। কারো অপপ্রচারে নির্বাচন বা গণভোট বন্ধ হবে না। গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না- এ ধরনের গুজবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থেকে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, একসময় অনেকেই বিশ্বাস করেছিল, এ দেশে এক ব্যক্তির ক্ষমতা চিরস্থায়ী হয়ে গেছে , সেই সুযোগে তারা নজিরবিহীন অপর্কমে লিপ্ত হয়েছিল। জুলাই যোদ্ধারা দেশকে সেই জিম্মি দশা থেকে মুক্ত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের রক্তের ঋণ শোধ করতে হলে শহিদের রক্ত দিয়ে লেখা জুলাই সনদের বাস্তবায়ন নিশিচ্ত করতে হবে।

Manual2 Ad Code

তিনি আরও বলনে, জুলাই সনদের আলোকে হতে যাওয়া গণভোট সফল করার মাধ্যমেই আমাদের দায়মোচন সম্ভব। ভোটের অধিকার, মত প্রকাশের অধিকারসহ মৌলিক অধিকার সমুন্নত রাখতে হলে প্রত্যেক নাগরিককে গণভোটে অংশগ্রহণ করতে হবে।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথরি বক্তব্য রাখেন সহকারী কমিশনার সারওয়ার মামুন চৌধুরী। সভায় সিলেট বিভাগের চারটি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com