• সিলেট, রাত ৩:৫৫, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো-আরিফুল হক চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো-আরিফুল হক চৌধুরী

Manual6 Ad Code

কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো-আরিফুল হক চৌধুরী

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, তারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন তা অভূতপূর্ব। এখন কাজের মাধ্যমেই আমি তাদের ভালোবাসার প্রতিদান দেবো। সোমবার (৯ ফেব্রুয়ারী) গোয়াইনঘাট উপজেলায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

 

Manual4 Ad Code

আরিফুল হক চৌধুরী আরো বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনই এখন সময়ের দাবি। যেখানে থাকবে না কোনো বৈষম্য, আর প্রতিটি নাগরিক পাবেন তার ন্যায্য অধিকার। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা করার জন্য। এমন একটি সমাজ তৈরি করতে হবে যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে। ধনী-দরিদ্র কিংবা দল-মত নির্বিশেষে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সবার জন্য সমান সুযোগ-সুবিধা থাকবে। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে কেউ অবহেলিত থাকবে না। মানবিক মূল্যবোধ আর ন্যায়বিচার হবে আমাদের পথচলার মূল ভিত্তি।

Manual1 Ad Code

 

আরিফুল হক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিশাল জনপদে বিগত ফ্যাসিবাদীদের আমলে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। তাঁরা উন্নয়নের মহাসড়কের নামে মহাগর্তে পরিনত করেছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেয়া, প্রতিটি নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ইন্টারনেট, কৃষিযন্ত্রপাতি, বিশুদ্ধ খাবার পানি, আধুনিক স্বাস্থ্যসেবা, নিশ্চিত করা হবে আমার প্রধান কাজ।তিনি বলেন সিলেট-৪ আসনের উন্নয়নের দায়িত্ব তারেক রহমানের হাতে। বিএনপি ক্ষমতায় গেলে তিনি হবেন প্রধানমন্ত্রী। আমি সিলেট-আসনে আসার পূর্বে দেখা করে এসেছি। তিনি আমাকে এই অঞ্চলের উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে এক বছরের মধ্যে পরিবর্তনের দৃশ্য দেখতে পাবেন।

 

Manual2 Ad Code

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত নির্বাচনি জনসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড.এনাম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি উসমান গনি, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা লুৎফুল হক খোকন, আব্দুশ শুকুর, হেলাল উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, রবিউল ইসলাম শাহপরান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং,সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, হগোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন।

 

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি উসমান গণী, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী,জমিয়তে উলামা ইসলাম গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মদরিছ আলী, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা তাঁতীদলের আহবায়ক এডভোকেট লিকাত আলী, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com