• সিলেট, সকাল ৬:১২, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করছি-নাছির উদ্দিন চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করছি-নাছির উদ্দিন চৌধুরী

Manual7 Ad Code

স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করছি-নাছির উদ্দিন চৌধুরী

Manual8 Ad Code

শাল্লা প্রতিনিধি

Manual7 Ad Code

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামীলীগ ও বিএনপি মিলে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। আওয়ামীলীগ আমাদের শত্রু নয় তারা মিত্র। স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করছি। সুরঞ্জিত বাবু এলাকার জন্য যা করতে পারেন নি আমি আপনাদের সহযোগিতায় করতে চাই। জীবনের শেষ সময়ে আপনাদের মুখে হাসি ফুটাতে চাই।

 

শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়ালের সঞ্চালনায় সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

 

Manual3 Ad Code

সমাবেশে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মিফতাহ উদ্দিন চৌধুরী রুমী, তাহির রায়হান চৌধুরী পাবেল, আজমল হোসেন জাবেদ। জমিয়ত উলামায়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ড. শোয়াইব আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। শাল্লা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, জাকির হোসেন, মাহবুব চৌধুরী, নিত্যানন্দ দাস, আব্দুল করিম। দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মাসুক মিয়া, দিরাই উপজেলার ছাত্রদলের সাবেক সেক্রেটারি রুদ্র মিজান সহ দিরাই এবং শাল্লা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

 

সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com