• সিলেট, রাত ৮:৪৭, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর

Manual5 Ad Code

ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর

 

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমি নিজে কোনো আসনে প্রার্থী হইনি। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা কখনো ক্ষমতার রাজনীতি করি নাই। ক্ষমতার রাজনীতি করলে বহু আগেই ক্ষমতার স্বাদ নিতে পারতাম।’

সোমবার বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ উপজেলার বালুর মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়েরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

পীর বলেন, ‘আমরা চেয়েছি আদর্শ ও ইসলাম। এবারের নির্বাচনেও অনেক চড়াই-উৎড়াই পাড়ি দিয়ে একমাত্র আমরা ইসলাম ও শরীয়াহর পক্ষে দাঁড়িয়ে লড়াই করছি। দেশের সকল নাগরিকদের উদ্দেশ্যে বলছি, স্বাধীনতার ৫৪ বছরে অনেক তো দেখলেন, এবার ইসলামের পক্ষে হাতপাখা প্রতীককে যাচাই করুন। ইনশাআল্লাহ, আপনাদের মুখে হাসি ফুটবে।’

জনসভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ ও ৬ আসনের দলের প্রার্থী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। এছাড়া বক্তব্য রাখেন বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের প্রমুখ।

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com