• সিলেট, রাত ৮:৪৬, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ন্যূ ন ত ম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বি প র্য য়ে পড়বে: প্রিন্স

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
ন্যূ ন ত ম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বি প র্য য়ে পড়বে: প্রিন্স

Manual8 Ad Code

ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বিপর্যয়ে পড়বে: প্রিন্স

 

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

 

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। তিনি আরও বলেন, ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বড় ধরনের সংকট ও বিপর্যয়ের দিকে ধাবিত হবে।

Manual3 Ad Code

আজ সোমবার ঢাকা-১৫ আসনে সিপিবি মনোনীত প্রার্থী ডা. সাজেদুল হক রুবেলের কাস্তে মার্কার সমর্থনে মিরপুর-১৫-এর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারাভিযানকালে রুহিন হোসেন প্রিন্স এ কথা বলেন।

তিনি মুক্তিযুদ্ধবিরোধী, সাম্প্রদায়িক ও লুটপাটকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নীতিনিষ্ঠ, সৎ ও পরিবর্তনপ্রধান প্রার্থী ডা. সাজেদুল হক রুবেলকে কাস্তে মার্কায় ভোট দিয়ে এই অপশক্তিকে পরাজিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

Manual2 Ad Code

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণাকে ঘিরে যে সব গুঞ্জন ও শঙ্কা রয়েছে, তা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের। জনগণের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনকে স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Manual6 Ad Code

এ সময় কাস্তে মার্কার প্রার্থী ডা. সাজেদুল হক রুবেল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাজনীতি এবং বৈষম্যহীন সমাজ গড়াই তার নির্বাচনী অঙ্গীকার। তিনি মিরপুরবাসীর সক্রিয় সমর্থন নিয়ে কাস্তে মার্কাকে বিজয়ী করে গণমানুষের রাজনীতিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, যেভাবেই হোক এখানে যুদ্ধাপরাধী দোসরদের পরাজিত করতে হবে।

প্রচারাভিযানে ঢাকা মহানগর উত্তর সিপিবির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক লূনা নূরসহ মহানগর উত্তর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com