• সিলেট, রাত ১:১২, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজানে এক হাজার পণ্যে মূল্যহ্রাস করবে কাতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬
রমজানে এক হাজার পণ্যে মূল্যহ্রাস করবে কাতার

Manual2 Ad Code

রমজানে এক হাজার পণ্যে মূল্যহ্রাস করবে কাতার

নিহার মামদুহ

 

Manual6 Ad Code

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাসের উদ্যোগ নিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের আওতায় এক হাজারেরও বেশি পণ্যের দামে ছাড় দেওয়া হবে।

রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় ভোক্তাদের খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নির্ধারিত ছাড়মূল্যের লেবেলযুক্ত পণ্য খুঁজে নেওয়ার আহবান জানিয়েছে।

Manual4 Ad Code

এই উদ্যোগের আওতায় নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে যেমন আছে আটা, চিনি, চাল, পাস্তা, মুরগির মাংস, তেল, দুধসহ বিভিন্ন খাদ্যদ্রব্য, তেমনি আছে কাগজের তোয়ালে, অ্যালুমিনিয়াম ফয়েল, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডারসহ বেশি চাহিদাসম্পন্ন বিভিন্ন অখাদ্য পণ্যও।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, নির্ধারিত ছাড়মূল্য বাস্তবায়নে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হবে। একই সঙ্গে সবাইকে এই উদ্যোগের সুবিধা গ্রহণ ও দায়িত্বশীলভাবে কেনাকাটা করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : দ্য পেনিনসুলা

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

 

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com