• সিলেট, সকাল ৮:১৮, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাবের অভিযানে উদ্ধার আরও ৫ এয়ারগান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬
র‌্যাবের অভিযানে উদ্ধার আরও ৫ এয়ারগান

Manual4 Ad Code

র‌্যাবের অভিযানে উদ্ধার আরও ৫ এয়ারগান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

র‌্যাবের অভিযানে এয়ারগান উদ্ধার চলছেই। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আরও ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারগানগুলো উদ্ধার করে র‌্যাব-৯ সিপিসি-১ ও র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের দুটি পৃথক দল।

Manual1 Ad Code

র‌্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আখাউড়া ঘোগরা ইউনিয়নের নোনাসার এলাকার একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান উদ্ধার করে।

অপর এক অভিযানে রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানার উবাহাটা বালিহারি গ্রামের একটি ইটভাটার পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও ৫১টি তাজা গুলি উদ্ধার করে র‌্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

Manual5 Ad Code

এ ব্যাপারে পৃথক জিডি দায়ের করে এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com