‘জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেখতে চায় দেশবাসী’
অনলাইন ডেস্ক
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ’২৪ এর দুনিয়া কাপানো গণঅভুত্থানের দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার যে কয়েকটি প্রধান কাজ, তন্মধ্যে রাষ্ট্র সংস্কার ও অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা।
তফশীল ঘোষণার সাথে সাথে জুলাই সম্মুখ সারির যোদ্ধা শরীফ উসমান হাদী সহ ধারাবাহিক হত্যাকান্ড ও আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। দেশবাসী খুবই উদ্বিগ্ন।
অপরদিকে, ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দৈনিক সমকালে প্রকাশিত খুলনা বিভাগে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে হযবরল অবস্থা। রিপোর্টে প্রকাশ অনেক কেন্দ্রে ইন্টারন্টে ও বিদ্যুৎ নেই। ক্যামেরা ঝাপসার কারণে অপরাধী চিহ্নিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। এই অবস্থা যদি দেশের বেশির ভাগ ভোট কেন্দ্রের হয়, তাহলে তা গভীর উদ্বেগের বিষয়।
এমনিতে গ্রহণযোগ্য ও অন্তর্ভক্তিমূলক নির্বাচন না হওয়ার কারণে আন্তর্জাতিক মহলে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক আছে।
নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ আয়োজনে যা যা করার দরকার সরকার ও নির্বাচন কমিশনকে তাই করতে হবে। অন্যথায় অতীতের ন্যায় সরকার ও ইসি কর্মকর্তাগণ দেশবাসীর কাছে ঘৃণারপাত্রে পরিণত হবেন। মোটকথা এবারের জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেখতে চায় দেশবাসী।