• সিলেট, ভোর ৫:৩৮, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোট উপলক্ষে আজও বাড়িমুখো মানুষ, নেই ভোগান্তি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
ভোট উপলক্ষে আজও বাড়িমুখো মানুষ, নেই ভোগান্তি

Manual8 Ad Code

ভোট উপলক্ষে আজও বাড়িমুখো মানুষ, নেই ভোগান্তি

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। বুধবার সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে, যাত্রীরা স্বস্তিতে বাসে উঠছেন এবং নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন।

তবে আগের দিনের মতো উপচেপড়া ভিড় নেই। মঙ্গলবার সায়েদাবাদ টার্মিনালে ছিল যাত্রীদের চাপ, বাস সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। কিন্তু বুধবার চিত্র ভিন্ন। পর্যাপ্ত বাস থাকায় অতিরিক্ত ভাড়ার অভিযোগও পাওয়া যায়নি।

Manual5 Ad Code

সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড়, উত্তর যাত্রাবাড়ী, দোলাইপার, শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, চট্টগ্রাম, লাকসাম, খুলনা, সিলেট ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার বাস চলাচল করতে দেখা গেছে। কাউন্টার কর্মীরা যাত্রীদের ডাকাডাকি করছেন, তবে অনেক বাসই পূর্ণ যাত্রী ছাড়াই ছেড়ে যাচ্ছে।

তিশা কাউন্টারের কর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, মঙ্গলবারের তুলনায় বুধবার যাত্রী কম। তার ভাষায়, ‘গতকাল যে ভিড় ছিল, তা ঈদের সময়েও দেখা যায় না। সারারাত বাস ছাড়তে হয়েছে।’

পর্যাপ্ত বাস থাকায় যাত্রীরা ভাড়া নিয়ে দরকষাকষিও করছেন। বরিশালের পিরোজপুরগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, ‘সাধারণ সময়ে ভাড়া ৫০০ টাকা। চেষ্টা করছি কিছুটা কমে নেওয়ার।’

খিলগাঁওয়ের ব্যবসায়ী আব্দুর রহমান লক্ষ্মীপুরের রায়পুরে ভোট দিতে যাচ্ছেন। তিনি জানান, ভিড়ের আশঙ্কায় আগের দিন আসেননি। আজ এসে দেখেছেন পরিবেশ স্বাভাবিক, ভাড়াও আগের মতোই।

Manual8 Ad Code

বাস কাউন্টার সংশ্লিষ্টরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়তে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা চারদিনের ছুটি পাচ্ছেন।

Manual2 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com