• সিলেট, দুপুর ২:৪৬, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকবে র‌্যাব

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকবে র‌্যাব

Manual2 Ad Code

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকবে র‌্যাব

Manual1 Ad Code

 

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

সুষ্ঠু, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর জেলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম এ তথ্য জানান।

তরিকুল ইসলাম বলেন, রংপুর বিভাগের আওতাধীন এলাকায় সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। রংপুর বিভাগের ৩৩ টি সংসদীয় আসনের মধ্যে ৩২টি আসনে ৪৬২০টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারের জন্য বিভিন্ন জেলায় ৬৪টি টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ টিম, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে বিশেষ সদস্য মোতায়েন থাকবে। কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন।

Manual2 Ad Code

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোবাইল ও স্ট্রাইকিং টিম প্রস্তুত থাকবে। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারিতে রাখা হবে। এছাড়া প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, বিশেষ কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের ‘লাইভ লোকেশন’ পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। একই সঙ্গে র‌্যাব-১৩’র মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধেও কাজ করবে।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com