• সিলেট, দুপুর ১:৫২, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের শীর্ষ আলেম-ওলামাদের অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে: তারেক রহমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
দেশের শীর্ষ আলেম-ওলামাদের অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে: তারেক রহমান

Manual2 Ad Code

দেশের শীর্ষ আলেম-ওলামাদের অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে: তারেক রহমান

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন’ আজ বুধবার দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষ স্থানীয় আলেম-ওলামাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।

Manual8 Ad Code

আজ বুধবার বিকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।

আমি আবারও সম্মানীত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।

Manual8 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com