• সিলেট, রাত ৯:১৫, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিসিটিভির আওতায় কানাইঘাটের সব ভোটকেন্দ্র, পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
সিসিটিভির আওতায় কানাইঘাটের সব ভোটকেন্দ্র, পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

Manual8 Ad Code

সিসিটিভির আওতায় কানাইঘাটের সব ভোটকেন্দ্র, পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি

সিলেটের কানাইঘাট উপজেলার ৮১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের অন্তর্ভুক্ত এসব কেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে ব্যালট ও অন্যান্য সরঞ্জাম উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়।

নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেন্দ্রে পাঠানোর সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।

Manual1 Ad Code

তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপদে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে এবং এখন থেকে সব কেন্দ্র সিসিটিভির আওতায় রেখে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৯টি ইউনিয়ন ও পৌরসভাজুড়ে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে দায়িত্ব পালন করছেন।

Manual2 Ad Code

কেউ জাল ভোট প্রদান, কেন্দ্র দখল বা ব্যালটে সিল মারাসহ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, সিলেট-৫ আসনে এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ প্রতীক), জামায়াত সমমনা ১১ দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিস নেতা আবুল হাসান (দেওয়ালঘড়ি প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (ফুটবল প্রতীক) এবং মুসলিম লীগ মনোনীত প্রার্থী বিলাল আহমদ।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com