• সিলেট, রাত ৩:১০, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি : ফখরুল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি : ফখরুল

Manual7 Ad Code

এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি : ফখরুল

Manual5 Ad Code

 

অনলাইন ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষা আর চড়াই-উতরাই পেরিয়ে শুরু হওয়া এই নির্বাচনই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন অধ্যায় সূচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মির্জা ফখরুল। পরে কেন্দ্রের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা আজ শুরু হলো, আমরা আশা করি আগামী দিনে এই পথ মসৃণ হবে। মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতি সুন্দরের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে অনেক বাধা-বিপত্তি, রক্তপাত আর আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটির শুভসূচনা হয়েছে। এই দিনটির জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।

Manual5 Ad Code

বক্তব্যের একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন শেষে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি যে ত্যাগ স্বীকার করে গেছেন তা ভোলা সম্ভব নয়। এছাড়া, গত কয়েক বছরে লাখ লাখ মানুষ নির্যাতিত হয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে।

Manual7 Ad Code

জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে তিনি বলেন, গত ২৪শে জুলাই ছাত্র-জনতা, কৃষক ও শ্রমিকের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পর আমরা আশা করছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ফখরুল বলেন, আশা করি ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করবে— দেশবাসীর কাছে আজ এটাই আমাদের বড় প্রত্যাশা।

এদিকে, সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মির্জা ফখরুল ভোট দেওয়ার সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com