• সিলেট, সকাল ৭:১৮, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার-৪: ২৫ কেন্দ্রে এগিয়ে বিএনপি প্রার্থী মুজিবুর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
মৌলভীবাজার-৪: ২৫ কেন্দ্রে এগিয়ে বিএনপি প্রার্থী মুজিবুর

Manual7 Ad Code

মৌলভীবাজার-৪: ২৫ কেন্দ্রে এগিয়ে বিএনপি প্রার্থী মুজিবুর

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে শুরু থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রাথমিক ফলাফলে কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী এগিয়ে রয়েছেন।

Manual6 Ad Code

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে কমলগঞ্জ উপজেলায় মোট ৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৫ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

Manual4 Ad Code

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৭৪ ভোট। অপরদিকে খেলাফত মজলিস প্রার্থী নূরে আলম হামিদী রিক্সা প্রতীকে পেয়েছেন ৭১৯৭ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী রিক্সা প্রার্থীর চেয়ে ১৮ হাজার ৪৭৭ ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘিরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় ব্যাপক উত্তেজনা ও কৌতূহল দেখা গেছে। প্রতিটি কেন্দ্রের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে যায় এই আসন—সেদিকে তাকিয়ে রয়েছে পুরো এলাকা।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com