• সিলেট, সকাল ১১:২১, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে জিতে বাবা-মা, দাদা-নানার কবর জিয়ারত করলেন এম এ মালিক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
নির্বাচনে জিতে বাবা-মা, দাদা-নানার কবর জিয়ারত করলেন এম এ মালিক

Manual6 Ad Code

নির্বাচনে জিতে বাবা-মা, দাদা-নানার কবর জিয়ারত করলেন এম এ মালিক

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

 

১৩ ফেব্রুয়ারী ২০২৬ (শুক্রবার) সিলেট দক্ষিণ সুরমায় আহমদপুর দক্ষিণ জামে মসজিদে জুম’আ সালাত আদায়ের এম এ মালিকের পিতা মরহুম হাজী কনু মিয়া, মা, নানা, নানি ও মামার কবরস্থান জিয়ারত করেন।

Manual5 Ad Code

নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) জুম’আ সালাত আদায় শেষে বলেন সিলেট-৩ আসনের আমদপুরের এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি আমাদের সবার—আমার, আপনার, আমাদের পূর্বপুরুষদের সাথে গভীর দ্বীনি ও আত্মিক সম্পর্কের একটি স্থান। এই এলাকার সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার মায়েরও একটি ইচ্ছা ছিল—তার মৃত্যুর পর যেন তাকে যেন দেশে এনে তার বাবার কবরের পাশে শাায়িত করি। কিন্তু ফ্যাসিবাদি সরকারের কারণে আমি আমার মায়ের মৃতদেহ নিয়ে দেশে আসতে পারিনি। এই আক্ষেপ আমার হৃদয়ে রয়ে গেছে।
আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, যেন মানুষের সেবা করার তৌফিক পাই। দেশ ও মানুষের জন্য কাজ করার নিয়ত নিয়েই আমার রাজনৈতিক যাত্রা শুরু। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।
দেশমাতা মরহুমা খালেদা জিয়া আমাকে মানুষের সেবা করার নির্দেশনা দিয়েছেন। সেই আদর্শকে সামনে রেখে আমি আপনাদের এলাকায় এসেছি। আমি এখানে জন্মগ্রহণ করিনি, কিন্তু আপনাদের ভালোবাসা ও মায়ায় আমি আপনাদেরই একজন হয়ে গেছি। এই এলাকার প্রতি আমার টান ও দায়বদ্ধতা গভীর।
আমি চাই, আমরা সবাই মিলেমিশে কাজ করি। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ—এই তিনটি উপজেলাকে একসাথে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। যদি আপনারা পাশে থাকেন, ইনশাআল্লাহ আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারব।
আমার জীবনের এই শেষ সময়গুলোতে আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা বুক ভরে গ্রহণ করেছি। আপনাদের ভোট ও ভালোবাসার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
আপনাদের যেকোনো প্রয়োজনে, সমস্যা বা পরামর্শে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com