• সিলেট, দুপুর ১২:১৯, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬
বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ

Manual3 Ad Code

বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ

অনলাইন ডেস্ক

 

Manual3 Ad Code

দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনে ধানের শীষের বিজয়ের পর নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আবেগে রূপ নেয় অশ্রুসিক্ত দৃশ্যে।

এসময় তিনি স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তাঁর কথা উল্লেখ করতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে, চোখে দেখা যায় অশ্রু।

Manual2 Ad Code

শুক্রবার সন্ধায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়কালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পাশে বসা তাঁর সহধর্মিণীকেও তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায়।

বক্তব্যে ডা. জাহিদ বলেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, গণতন্ত্রের আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথে আমাদের শত শত সহকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন প্রায় আটশর অধিক নেতাকর্মী। অনেকে পঙ্গুত্ব বরণ করে এখনো দুর্বিষহ জীবনযাপন করছেন।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, বিশেষ করে জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। পাখির মতো গুলি করে শহীদ করা হয়েছে নিরীহ মানুষকে। স্বৈরাচারের শেষ মুহূর্তে দেশের মানুষ যে দৃশ্য দেখেছে, আল্লাহর কাছে দোয়া করি, এমন দৃশ্যের পুনরাবৃত্তি যেন আর কখনো না হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, জনগণের রায়কে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার হিসেবে দেখছেন। আমাদের ওপর দায়িত্ব এসেছে গণতন্ত্রকে পূর্ণভাবে প্রতিষ্ঠা করাসহ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কার্যকর ও শক্তিশালী করা।

Manual1 Ad Code

সবশেষে দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের জনগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান ডা. জাহিদ হোসেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com