• সিলেট, সকাল ১০:২৭, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬
সিলেটে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা

Manual4 Ad Code

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেট নগরীর সাদারপাড়া আল আমিন যুব সংঘের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী সিনিয়র সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীমকে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়।

Manual8 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে আল আমিন যুব সংঘের সাবেক সভাপতি সোহেল আহমদ, সিলেট জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ রনি, সাংবাদিক তুহিনুল হক তুহিন, আব্দুল হাদী চৌধুরী, নাহইয়ান ইসলাম ফুয়াদ চৌধুরী, সৈয়দ ইমদাদ রিফাত, সাব্বির চৌধুরী, মাহদী চৌধুরী ,ফারদিন চৌধুরী, তাহমিদ চৌধুরী, আরিয়ান চৌধুরী ,তাইব চৌধুরী, অয়ান চৌধুরী ,রাফি চৌধুরী, হামজা চৌধুরী, ফাহমিদ চৌধুরীসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এহসানুল ইসলাম চৌধুরী শামীম দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি প্রবাসে থেকেও তিনি নিজ এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে ইতিবাচক ভূমিকা পালন করছেন। তার এই সাফল্য ও অবদান শিবগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়।

 

Manual8 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শামীম তার প্রতি আয়োজিত সংবর্ধনার জন্য সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “নিজ এলাকার মানুষের ভালোবাসা ও সম্মান আমার জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চাই।”

 

 

Manual7 Ad Code

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com