বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
২০২৬-২৭ মৌসুমের জন্য সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়াবি) রাতে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ওই কমিটি গঠন করা হয়।
নাগরিক টিভির সিলেট ব্যুরো প্রধান এমআর টুনু তালুকদারকে সভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ সাকীকে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাববের বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুস সালামকে কোষাধ্যক্ষ করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন ওই কমিটি ঘোষণা করা হয়।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নব-গঠিত ওই কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি রুহেল উদ্দিন (দৈনিক গণমুক্তি), যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন (দৈনিক ডেসটিনির সিলেট ব্যুরো চীফ), দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন (দৈনিক ভৈারের কাগজ), নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খায়ের (দৈনিক সমকাল), আশিক আলী (দৈনিক যুগান্তর), কামাল মুন্না (দৈনিক যায়যায়দিন), নবীন সোহেল (দৈনিক কালবেলা), আক্তার আহমদ শাহেদ (দৈনিক মানবজমিন), শুকরান আহমদ রানা (দৈনিক সকালের সময়), মশাহিদ আলী (বার্তা২৪) ও আফজল হোসেন (ক্যামেরাপার্সন, এনটিভি ইউরোপ)।
সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন ও বিশ্বনাথের গণমাধ্যমকর্মীদের ঐক্য সুদৃঢ় করতে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নব-গঠিত ওই কমিটি সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নতুন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত অধিকার রক্ষায় কার্যকর ভ‚মিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।