• সিলেট, সন্ধ্যা ৬:২৮, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আধুনিক ফিচার নিয়ে সিলেটে হিরো গ্ল্যামার এক্সের যাত্রা শুরু

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
আধুনিক ফিচার নিয়ে সিলেটে হিরো গ্ল্যামার এক্সের যাত্রা শুরু

Manual4 Ad Code

সিলেট নগরীর রায়নগর সোনারপাড়ায় নিলয় মোটরস লি. এর নিজস্ব হিরো শো-রুমে নতুন হিরো গ্ল্যামার এক্স মডেলের মোটরবাইক আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রায়নগর, সোনারপাড়া, তামাবিল রোডস্থ ফরহাদখার পুল এবং বখতিয়ার বিবি স্কুল সংলগ্ন রোডে নিলয় মোটরস লি. এর নিজস্ব হিরো শো-রুমে এর উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
লঞ্চ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইমতিয়াজ ইমন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম এবং সিলেট বাইকিং কমিউনিটির (এসবিসি) অ্যাডমিন শহীদুজ্জামান। এছাড়াও বিভিন্ন বাইকিং কমিউনিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয়ী পারফরম্যান্সের সমন্বয়ে হিরো গ্ল্যামার এক্স ১২৫ সিসি সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে। বাইকটিতে রয়েছে ১২৪.৭ সিসি এয়ার-কুলড ইঞ্জিন, যা সর্বোচ্চ ১১.৪ হর্সপাওয়ার শক্তি ও ১০.৫ নিউটন মিটার টর্ক উৎপাদনে সক্ষম।
নতুন এই মডেলের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ১২৫ সিসিতে প্রথমবারের মতো ক্রুজ কন্ট্রোল ও রাইডিং মোড, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল মিটার, এলইডি হেডলাইট, টাইপ-সি চার্জিং পোর্ট এবং উন্নত আইথ্রিএস প্রযুক্তি। বাইকটি প্রতি লিটারে প্রায় ৬০-৬৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম বলে জানানো হয়। আয়োজকদের আশা, এই নতুন সংযোজন সিলেটসহ দেশের তরুণ বাইকারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।
বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা কল করুন: ০১৯১৯০৯৮৫২৪, ০১৯৬৮৮১০৬৫০

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com